দাউদপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য উপহার সামগ্রী বিতরণ

by News Room

দক্ষিণ সুরমায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে লকডাউনে কর্মহীন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্দ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দাউদপুর ইউনিয়নে ১’শ ২৫ জন মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

দাউদপুর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে ও রাখালগঞ্জ বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে, ১০কেজি চাউল, ২কেজি ডাল, ১লিটার সয়াবিন তৈল, ১কেজি লবণ, ১কেজি চিনি, ১কেজি পেয়াজ, ১টি হুইল সাবান দেওয়া হয়।

এ সময় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল হক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, রাখালগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু মিয়া, দাউদপুর চৌধুরী বাজার ব্যসায়ী সমিতির সাধারণ সম্পাদক সামছুল হক মসুদ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment