দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বর রণক্ষেত্র, গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা লল্লিক

by News Room
নিজস্ব প্রতিবেদক:দক্ষিণ সুরমার কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে ১৮দলের নেতা কর্মী ও পুলিশের মধ্যে সংর্ঘষে রণক্ষেত্রে পরিণত হয়েছিলো। গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী। এচাড়া আহত হয়েছেন অন্তত ১৫জন।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কদমতলী পয়েন্ট থেকে একটি মিছিল বের করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলটি হুমায়ূন রশীদ চত্বর ঘুরে পুণরায় কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এসময় সামনে বসা নিয়ে জাগপা সিলেট জেলা সভাপতি মকসুদ আহমদের সাথে খারাপ ব্যবহার করেন বিএনপির এক নেতা। এ নিয়ে উভয় পক্ষে হাতাহাতি শুরু হয় এবং এক পর্যয়ে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটলে পুলিশ এসে লাঠিচার্জ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কয়েকটি সাউন্ড গ্রেণেড ছুঁড়লে উভয় দলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে সমাবেশস্থল থেকে পালিয়ে যান।
পুলিশের ছোঁড়া গুলিতে আহত হন মহানগর বিএনপি নেতা লল্লিক আহমদ
চৌধুরী। তাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You may also like

Leave a Comment