দক্ষিণ আফ্রিকায় পাষন্ড বয়ফ্রেন্ডের হাতে নিহত মা সহ পাঁচ সন্তানের শেষকৃত্য অনুষ্ঠিত

by News Room
দক্ষিণ আফ্রিকা প্রতিনিধিঃ গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার ইস্টার্ণকেপ প্রভিন্সের সাইডাবেকউইনি লোকেশনে ঘটে যায় এক নির্মম হত্যাকান্ড। পাষন্ড বয়ফ্রেন্ডের নির্মম হত্যাকান্ডে নিহত হন নমজামো এমলান্তি নামের ৪২ বছরের এক মহিলা। শুধু কি গার্লফ্রেন্ডকে হত্যা করেছে পাষন্ড বয়ফ্রেন্ড?
একই সাথে তার ওরসজাত তিন সন্তান ও আগের দুই সন্তানকে হত্যা করে মাকুলা (৩২)। এদের মাঝে ৬ মাস বয়সি এক শিশু সন্তানও রয়েছে। হত্যাযজ্ঞ ঘটিয়ে পাষন্ড মাকুলা পালিয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়ে যেতে চাইলে পুলিশ গত ২৬ নভেম্বর কিংস উলিয়াম টাউন থেকে গ্রেফতার করে।
একই পরিবারের ৫ জনের শেষকৃত্য গতকাল অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ আফ্রিকার পুলিশ মিনিস্টার ভেকি কে্লে সহ প্রভিন্সিয়াল কর্মকর্তা উপস্থিত ছিলেন। নির্মম এই ট্রাজেডির পর পুরো দক্ষিণ আফ্রিকা জুড়ে এক শোক নেমে এসে। গোটা দক্ষিণ আফ্রিকা জুড়ে ক্ষোভ আর নিন্দার ঝড় বয়ে যায়। সম্প্রতি কয়েক মাস ধরে দক্ষিণ আফ্রিকায় জেন্ডার বেজ্ড ভায়োলেন্স তথা গৃহবিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে।

You may also like

Leave a Comment