তৃণমুলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: বনমন্ত্রী

by News Room

মোঃইবাদুর রহমান জাকির,বড়লেখা থেকে: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, দেশের তৃণমুল পর্যায়ের মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলার ভোলারকান্দি, হরিপুর ও মোহাম্মদনগর কমিউিনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নাদীপ বিশ্ব্স, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নাদীপ বিশ্বাস। এসময় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিনের চার দিনের সফরের অংশ হিসেবে উদ্বোধন করলেন মৌলভী বাজারের বড়লেখার বর্ণি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উক্ত অনুষ্টানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের সঞ্চালনায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌর সভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা নারী শিক্ষা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল। সমাবেশ শেষে ফিতা কেটে কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মৌলভীবাজারের জুড়ীতে একটি সেতুর উদ্বোধন, দুইটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি। বৃহস্পতিবার দিনভর জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কর্মসূচীতে তিনি অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ১১টায় জুড়ী-বড়লেখা রোডে নির্মিত জাঙ্গিরাই সেতুর উদ্বোধন, দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ, সাড়ে ১২টায় জুড়ী কামিনীগঞ্জ বাজারে স্থানীয় দিশারী সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী। দুপুর দেড় ঘটিকায় উপজেলার সাগরনাল ইউনিয়নের কয়লাঘাটে জুড়ী নদীর উপর সেতু নির্মাণ কাজের এবং পরে বৃন্দারঘাটে জুড়ী নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি। এ সকল কর্মসূচীতে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান,ওসি সন্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, দিশারী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, উপেলাা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, সহ সভাপতি আহমদ কামাল অহিদ, সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারন সম্পাদক ইকবাল ভুইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক, সাধারন সম্পাদক গৌতম দাস প্রমুখ। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment