152
নিউজ ডেস্ক সিলেটের খবর:তরুণ প্রজন্মের ভোটারদের ভোটাধিকারের দাবীতে সিলেট সদর উপজেলা ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ লামাকাজী পূর্বপারে অনুষ্ঠিত হয়।
মিছিলটি লামাকাজী পূর্বপার থেকে শুরু হয়ে পশ্চিম সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
উপজেলা শিবিরের সভাপতি মোঃ জামাল উদ্দীন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর শিবিরের সাবেক অফিস সম্পাদক মোঃ রুহুল আমিন, সাবেক উপজেলা সভাপত মোঃ ফয়সল খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজির উদ্দীন আহমদ, শিবির নেতা এনামুল হক, জাহেদ মামন, আমিনুর রহমান, ফয়সল আহমদ, খালেদ আহমদ, আবু নছর, আব্দুল কাদির প্রমুখ।
