টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ১

by News Room

সিলেটের খবর ডেস্ক:কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নুর হাকিম (৩০) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন রোহিঙ্গা।

রবিবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত নুর হাকিম ওই ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ এপিবিএন-এর ইন্সপেক্টর মনির হোসেন জানান, ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একজনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

You may also like

Leave a Comment