ক্রীড়া ডেস্ক: সফরকারী পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে টাইগার দল। স্বাগতিকরা পাকিস্তানকে হারিয়েছে ৭ উউকেটে।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ টার্গেট বাংলাদেশকে ।
ম্যাচের শুরুটা ভালোই হয় পাকিস্তানের জন্য। অর্ধশত রানের ওপেনিং জুটি গড়েন পাকদের দুই ওপেনার আহমেদ শেহজাদ ও মুকতার আহমেদ।
পাকিস্তানের দলীয় ৫০ রানের মাথায় টাইগারদের প্রথম সাফল্য এনে দেন তরুণ পেসার তাসকিন আহমেদ। ইনিংসের নবম ওভারে আহমেদ শেহজাদকে ফেরান তাসকিন। মাশরাফির দুর্দান্ত এক ক্যাচে ফেরার আগে ৩১ বল খেলে মাত্র ১৭ রান করেছেন শেহজাদ।
এরপর উইকেটে এসে ঝড় তোলার আভাস দিলেও তাকে বেশি দূর এগুতে দেননি অভিষিক্ত পেসার মোস্তাফিজুর।
দলীয় ৬৪ রানের মাথায় আফ্রিদিকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন ১৯ বয়সী এই পেসার।
দলীয় ৭৭ রানের মাথায় দারুণ খেলতে থাকা ওপেনার মুকতার আহমেদকে (৩৭) স্পিনার আরাফাত সানি ফেরালে বড় সংগহের আশা শেষ হয়ে যায় পাকিস্তানের।
শেষদিকে হারিস সোহাইলকে সাথে নিয়ে পাকিস্তানি সমর্থকদের বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল মোহাম্মদ হাফিজ। কিন্তু দলীয় ১২৬ রানের মাথায় হাফিজকে (২৬) ফিরিয়ে সেই স্বাপ্ন সত্যি হতে দেননি তরুণ পেসার মোস্তাফিজুর। হারিস সোহাইল ৩০ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে অভিষিক্ত পেসার মোস্তাফিজুর রহমান ২টি উইকেট দখল করেছেন। এছাড়া তাসকিন আহমেদ ও আরাফাত সানি তুলে নিয়েছেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে সাকিবের ও সাব্বিরের অর্ধশত
জয়ে বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলে পক্ষে সবোচ্চ ৫৩ রান করেন সাকিব । দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সাব্বির
