টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরেছেন নাসুম

by News Room

সাইফ হাদিঃ টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে এবার মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয় ক্রিকেট দলের অধিনায়ক সিকান্দার রাজা।

গেলো ম্যাচে ২৩ রানে হারের পর এবার একাদশে এসেছে একটি পরিবর্তন। অলরাউন্ডার শেখ মাহেদী হাসানের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এদিকে শেষ টি-টোয়েন্টিতেও একাদশে জায়গা হচ্ছে না ইঞ্জুরিগ্রস্থ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। সেক্ষেত্রে পেস ডিপার্ট্মেন্টে দারুণ ছন্দে থাকা তাসকিন, সাইফুদ্দিনের পাশাপাশি ফিজের অপূর্ণতাটা পূর্ণ করার দায়িত্ব থাকছে শরিফুল ইসলামের উপরেই। তাছাড়া, ব্যাটিং ডিপার্ট্মেন্টে থাকছে না কোন পরিবর্তন। দ্বিতীয় টি-টোয়েন্টির ধারাবাহিকতাই দেখা যাবে ব্যাটিংয়ে।

বাংলাদেশ ক্রিকেট দলের একাদশঃ

মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হাসান, নুরুল হাসান সোহান, শামিম হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে ক্রিকেট দলের একাদশঃ

তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভ্রে, রেজিস চাকাবভা, ডিওন মায়ের্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, লুক জঙ্গে, মিল্টন শুম্বা, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।

You may also like

Leave a Comment