জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু

by News Room

সিলেটে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের পাশে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্ততঃ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
বাসে থাকা মো. জে এ বুলবুল নামের এক যাত্রী  জানান, বাসটি সিলেট থেকে জাফলং যাচ্ছিলো। হরিপুর বাজারের অদূরে হঠাৎ একটি টমটমের পিছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে। এসময় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষ ঘটলে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

৩ জন নিহতের বিষয়টি  নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।

You may also like

Leave a Comment