আল মাসুম,জৈন্তাপুর থেকে: জাফলং থেকে সিলেটগামী একটি পিকঅাপ (সিলেট ছ, ১১-১৫৩৩) নিয়ন্ত্রন হারিয়ে ফেরিঘাট কাটাগাং নামক স্থানে রাস্তার খাদে গাছের সাথে ধাক্কা খায়।এতে অন্তত ১২ জন আহত হয়।আহতদের তাৎকনিকভাবে জৈন্তাপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।এদের মধ্যে গুরুতর আহত ৮ জন কে সিলেট এম এ জি হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনাটি ঘটে আজ (সোমবার) দুপুর ১২ ঘটিকারর সময়। আহতরা হলেন আব্দুল মান্নান(১৫),সেলিনা বেগম(২৫),শারমিন আক্তার (৩০),শামসুল ইসলাম (২৫),রুমানা আক্তার (১৬),সুহেল আহমদ(১০),আনোয়ারা(৪০),কামরুল হাসান (৭),রুমানা জাবিন(১৭),লাইলী বেগম (১০),লায়াতুন বিবি (৫০),ইরশাদ আলি (৪০)।প্রত্যক্ষদর্শীরা জানান সিলেটগামী পিকআপটি দ্রুতগতিতে যাচ্ছিল।হঠাৎ ছন্দপতনে রাস্তার বাম পাশ থেকে ডান পাশে রাস্তার খাদে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়।এতে বিকট শব্দ আর যাত্রীদের আর্তচিৎকারে তারা এগিয়ে আসেন।এসময় তারা আহতদের সাহায্যে এগিয়ে আসেন।
