বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. আতিকুর রহমান বলেছেন শ্রমিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সেক্টর হলো স্থলবন্দর। গুরুত্বপূর্ণ এই সেক্টরের শ্রমিকদের নিজেদের ন্যায্য সুযোগ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন এরকম সেক্টরগুলোর শ্রমিকদেরকে শুধু কাজ করলেই হবে না সাথে সাথে প্রতিনিয়ত নিজেদের দক্ষতা উন্নয়নেও চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি ১৯ ডিসেম্বর রোববার জৈন্তাপুর উপজেলায় স্থলবন্দর শ্রমিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ফেডারেশনের উপজেলা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট অঞ্চল সহকারী পরিচালক মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা উত্তর সেক্রেটারি জালাল আহমদ চেয়ারম্যান, জেলা সহ-সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান জৈন উদ্দিন, জৈন্তাপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা নাজমুল ইসলাম, শ্রমিককনেতা মাওলানা আব্দুল খালিক। উপস্হিত ছিলেন মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি
Sk/sadi
