জৈন্তাপুরে মহান স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

by News Room

মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর থেকে: সিলেটের জৈন্তাপুরে মহান স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত।

বুধবার ০২ মার্চ সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, চারিকাটা ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান করিম, ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা সিদ্দেক আলী, হরমুজ আলী উপজেলা যুবলীগের আহবায়ক আনেয়ার হোসেন প্রমুখ।

You may also like

Leave a Comment