জৈন্তাপুরে তুলার গোদাম হতে গাড়ীতে আগুন ১ যুবক নিহত, আহত ১০

by News Room

এম,এম,রুহেল-জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধিঃসিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কারের সিলিন্ডার বাষ্ট হয়ে নিহত ১, আহত ১০ জন হয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর মঙ্গলবার রাত ১০ উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের আলাল মিয়ার মালিকানাধিন লেপ তোসকের দোকানে আগুন লাগলে পাশের ঘরে রক্ষিত গাড়ীর গ্যারেজে আগুন ছড়িয়ে পড়লে গ্যারেজে রক্ষিত আলাল মিয়ার প্রোবক্স গাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত অাগুন গ্যাস সিলিন্ডার চলে যায়৷ তৎক্ষনিক ভাবে সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন নিভানোর সহযোগীতা করতে যাওয়া যুবক উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রেদওয়ান নিহত হয়৷ এঘটনায় আহতরা হলেন জৈন্তাপুর ফায়ার সার্ভিস ইউনিটের সদস্য বিল্লাল হোসেন (২৫), ইসাক আলী (২৫), আমির হোসেন (৩০), শাহাদত (১৪)৷ অাহতদের মধ্যে ইসাক নামে একজনে গুরুত্বর অবস্থায় জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আস হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে দ্রুত সিলেট এম.এ.জি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন৷ বাকীদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ ঘটনাস্থলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা পৌছে এলাকাবাসীর সাহসিকতায় আগুন নিয়ন্ত্রের আসে।এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। 

You may also like

Leave a Comment