জৈন্তাপুরে গ্লোবাল এইডের শীতবস্ত্র বিতরণ

by News Room

যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে সিলেটের জৈন্তাপুরে শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রোববার দুপুরে উপজেলার দিগারাইল গ্রামে শীতবস্ত্র প্রদানকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল।এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,বিশিষ্ট মুরুব্বী মোহাম্মদ জহির উদ্দীন, রহমত আলী, ছমসির উদ্দিন সাম, শরীফ আহমদ, আব্দুস সোবহান,আব্দুল হান্নান প্রমুখ।সাতটি গ্রামের পীড়িত মানুষগুলোকে উপহার প্রদানকালে বক্তারা বলেন,গ্লোবাল এইড সব সময় দেশের মানুষের পাশে আছে।প্রাকৃতিক দুর্যোগ,বন্যা,খরা,ঈদ,গৃহনির্মাণসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নে এ সংস্থা কাজ করছে। প্রবাসী ব্যক্তিবর্গ তাদের উপার্জিত অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যবহার করছেন। বক্তারা প্রবাসী ব্যক্তিবর্গ ও গ্লোবাল এইডকে জৈন্তাপুরের প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় পুনরায় এগিয়ে আসার আহবান জানান।

You may also like

Leave a Comment