জৈন্তাপুরের নির্বাচিত পাঁচ ইউপি সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

by News Room
 জৈন্তাপুর প্রতিনিধি : ০৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে পাঁচটি ইউপি’র ৬০ জন সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, জৈন্তাপুর ইউপির সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান চৌধুরী, মোঃ রফিক আহমদ, বাহারুল আলম বাহার, মোঃ সুলতান করিম, মোঃ ফখরুল ইসলাম, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, নতুন নির্বাচিত সদস্য ও সদস্যাবৃন্দ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এ.রুহেল, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন প্রমুখ।

You may also like

Leave a Comment