জেলা স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে মালয়েশিয়া-শ্রীলংকা ম্যাচ

by News Room

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের গ্রুপের দ্বিতীয় খেলায় সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মালয়েশিয়া-শ্রীলংকা। শনিবার বিকাল ৫টায় ম্যাচটি মাঠে গড়িয়েছে। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন চীনা-তাইপে’র ইয়ু মিং-সান।  এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য। আজকের এই ম্যাচে মালয়েশিয়া যদি জয়লাভ করে, তবে বেঁচে থাকবে বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য। অন্যদিকে শ্রীলংকা যদি জয়লাভ করে, তবে ঝুলে যাবে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন। তখন এ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে শ্রীলংকার বিপক্ষে জিততেই হবে। এরপরও থাকবে অনেক হিসাবনিকাশ।

You may also like

Leave a Comment