187
সিলেট জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে সহ তাতী বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন শামছুর রহমান শামীম।
১৯ মার্চ রোববার বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা বিএনপি’র ১৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী ও ৯১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেন।
কমিটিতে জেলা বিএনপি’র সাবেক সদস্য, দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামছুর রহমান শামীম-কে সহ তাতী বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে।
জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে সহ তাতী বিষয়ক সম্পাদক মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শামছুর রহমান শামীম। সেইসাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ এর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
