জেলা পরিষদ, সিলেটের উদ্যোগে “শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা -২০২২” এর লোগো উন্মোচন

by News Room

জেলা পরিষদ,সিলেটের উদ্যোগে “ শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা -২০২২ ” এর উৎসব লোগো উন্মোচন

জেলা পরিষদ, সিলেটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ( মুজিব শতবর্ষ ) ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
আয়োজন করা হয়েছে ” শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা -২০২২”।এ উৎসব কে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পেশ করেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ সিংহ। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ,জেলা পরিষদের সদস্যবৃন্দ। সভায় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিশফাক আহমদ মিশু,জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম সেলিম, রজত কান্তি গুপ্ত প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১৫,১৬,১৭ মার্চ ৩ দিন ব্যাপী শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা উৎসব পালন করা হবে। রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের সম্মুখভাগ ( আউটার স্টেডিয়াম ) ও কবি নজরুল অডিটরিয়াম এ আয়োজন করা হয়েছে । “

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা -২০২২ ” এর লোগো উন্মোচন করা হয়।

You may also like

Leave a Comment