জুড়ী প্রতিনিধি: জুড়ী উপজেলার বেলাগাও গ্রামে গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬ টায় জুড়ী নদীর তীরের একটি বাড়ির পাশে বস্তাবন্ধী একটি লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঐ বাড়ির দুই বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলেন দুই সহোদর সেলিম উদ্দিন (৪০)
এবং সিকন্দর আলী বিল্লাল (৩৪),
স্থানীয় কৃষক আব্দুল করিম জানান, সকাল ৬ টার দিকে তিনি তার ক্ষেতে কাজের জন্য যাচ্ছিলেন। হঠাৎ করেই তিনি মো: সালাহ উদ্দিন সাহেবের বাড়ীর পেছনে নদীতে একটি বস্তাবন্ধী লাশ দেখতে পান। তারপর স্থানীয়দের জড়ো করে লাশটি নদী থেকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠায়। তবে তৎক্ষণাৎ মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত করা যায় নি।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়ির দুউ বাসিন্দাকে গ্রেফতার করে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। লাশটি উদ্ধার করে পরিচয় সনাক্তের চেষ্টা করে ব্যার্থ হয়েছি। তাই পোস্ট মর্টেমের জন্য লাশটি মর্গে পাঠিয়ে দিয়েছি। যে দুজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্টতা না পেলে ছেড়ে দেয়া হবে। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
