208
ডেস্ক রিপোর্ট : জিন্দাবাজার ক্যাফে নুরজাহান ও প্রীতিরাজে রেস্টেুরেন্টে শ্রমিকদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটে। ক্যাফে নুজাজাহানের ম্যানেজার আব্দুল কাদির ও আব্দুল মুকিত জানান, শ্রমিকরা জিন্দাবাজার থেকে বন্দরের দিকে যাওয়ার পথে প্রায় ১০/১২ জনের মত শ্রমিক রেস্টেুরেন্টে ঢুকে ভাংচুর করে। শ্রমিকদের ভাংচুরে করায় রেস্টেুরেন্টে প্রায় ২০ হাজার মত ক্ষয়ক্ষতি হয়। প্রীতিরাজের সত্তাধিকারী আলহাজ্ব আতাউর রহমান জানান, প্রায় ৮/১০ জন শ্রমিক রেস্টেুরেন্টে প্রবেশ করে হামলা করে। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশকে অবগত করা হয়েছে।
