ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার ১লা ফ্রেব্রুয়ারি জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফলের লক্ষে ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি শহরের পুরাতন কাষ্টম, বালিকা বিদ্যালয় রোড, হাসপাতাল রোড, বাসস্ট্যান্ড, কলেজ মোড়সহ শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ছাতক ট্রাফিক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম, ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আকবর আলী, পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কাজী সৈয়দ মনসুর আহমদ, সেক্রেটারি মাওলানা হাফিজ জাকির হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জেলায় এ কর্মী সম্মেলন সফলের লক্ষে মঙ্গলবার সকালে ছাতক- গোবিন্দগঞ্জ ও জাউয়াবাজারে জামায়াতের মোটরসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
