মনজুর আহমদ, গোয়াইনঘাট, থেখেঃ সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ের খানানখন্দে ভরা রাস্তা সংস্কারে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং স্থানীয় ব্যবসায়ীদের সমন্বয়ে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নলজুরিস্থ জেলা পরিষদের ডাক বাংলোয় এ সভা অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ এম এ হাই, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানি কারক গ্র“পের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, পুর্ব জাফলং ইউপি চেয়ারম্যান হামিদুল হক ভুইয়া বাবুল, জাফলং পাথর ব্যাবসায়ী সমিতির সভাপতি মুতলিব খা, সম্পাদক আব্দুল হাফিজ, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, ব্যাবসায়ী জালাল উদ্দিন, গোয়াইনঘাট প্রেসকাবের সভাপতি মনজুর আহমেদ, জাফলং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক অব্দুল আলীম, সিলেট জেলা ট্রাক চালক সমিতির সভাপতি দিলু মিয়া, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, আব্দুর রহিম প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন রাস্তাটি সংস্কার করা অত্যান্ত জরুরী তারপরও প্রয়োজনীয় বরাদ্ধ না থাকায় ইতিপুর্বে তা সম্ভব হয়নি। তবে রাস্তাটি জরুরী ভিত্তিতে সংস্কারে প্রয়োজনীয় বরাদ্ধ দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপকে অবহিত করা হয়েছে। যা আগামী অর্থ বছরের বাজেটে অনুমোদন হবে বলে আশা প্রকাশ করছি। বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী করতে সংস্কার কাজের জন্য প্রায় ২৫ ল টাকার প্রয়োজন। কতৃপরে কাছে প্রয়োজনীয় বরাদ্ধ না থাকায় স্থানীয় ব্যাবসায়ীদের সহযোগিতা কামনা করলে স্থানীয় পাথর সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা সহযোগীতা করার আশ্বাষ দিলে সভায় রবিবার থেকে রাস্তা সংস্কার কাজ শুরু করার সিদ্ধান্ত হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ সালাহ উদ্দিন বলেন বরাদ্ধ সল্পতার কারনে রাস্তাটি সংস্কারে বিলম্ব হচ্ছিল। তাই অত্যান্ত গুরুত্বপুর্ণ এই রাস্তাটি বর্তমানে চলাচলের উপযোগি করতে সড়ক ও জনপদ বিভাগকে প্রায় ২৫ ল টাকার পাথর ও বালি দিয়ে স্থানীয় পাথর ব্যবসায়ীরা সহযোগিতা করার আশ্বস্থ করায় আগামি রোববার থেকে মোহাম্মদপুর হতে বল্লাঘাট রাস্তা সংস্কারের কাজ শুরু করার স্বীদ্ধান্তে উপস্থিত সকলে ঐক্যমতে পৌছান।
জাফলংয়ের রাস্তা সংস্কার‘র লক্ষে যৌথ মতবিনিময় সভা :২৫লাখ টাকা ব্যয়ে মোহাম্মদপুর-বল্লাঘাট পর্যন্ত রাস্তা সংস্কার করবে ব্যবসায়ীরা
134
previous post
