যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য, মোঃ জুয়েল আহমদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাসব্যাপী দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়নে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণের অংশ হিসেবে গত শুক্রবার (১৯ আগষ্ট) বাদ মাগরিব দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজারে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ দাউদপুর ইউনিয়ন শাখার সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপ’র আয়োজনে দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য্যকরী সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপুর সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জামাল হোসেনের পরিচালনায় মিলাদ মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক পংকি মিয়া, সদস্য কাউছার আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী, আওয়ামীলীগ নেতা আবুল মিয়া, নুরই মিয়া, মকবুল হোসেন, আছাব মিয়া, ফয়জুল মিয়া, ফুলই মিয়া, সাব্বির আহমদ, কাদির মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব সাইদুর রহমান, যুগ্ন আহবায়ক হানিফ আলী, সুহেল আহমদ, জয়নাল মিয়া, ইছবর আলী, ছালিক আহমদ, মনসুর আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী বেলাল আহমদ, বায়জিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আফজল হোসেন, মইনুউদ্দিন, সাহাবুদ্দিন রাহি, শ্রমিক নেতা শেখ ইমন আহমদ, জুয়েল আহমদ, যুবনেতা বাবুল মিয়া, আরিফ হোসেন, মনোয়ার আলী সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন রাখালগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ শামিম আহমদ প্রমুখ।।
মিলাদ মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
