জগন্নাথপুরে বিভিন্ন মামলার ৭ আসামী গ্রেফতার

by News Room

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের জগন্নাথপুরে নারী নির্যাতন সহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টবূক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলেন, পৌর এলাকার লুদরপুর গ্রামের মৃত আকিলুজ জামানের ছেলে বকুল মিয়া, হেলাল মিয়া, বেলাল মিয়া, উপজেলার আটঘর গ্রামের আবদুল মছব্বিরের ছেলে ইলিয়াছ মিয়া, খালিছুর রহমান, মৃত ওয়াহিদ উল্লার ছেলে বাবুল মিয়া ও সুফি মিয়া। গ্রেফতারকৃত আসামীদের ৪ নভেম্বর বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই আবদুস ছত্তার নিশ্চিত করেছেন।

You may also like

Leave a Comment