ছাতকে ফারিয়ার নির্বাচন সম্পন্ন সভাপতি মানিক, সম্পাদক মিনহাজ

by News Room

ছাতক প্রতিনিধি: ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ছাতক উপজেলা ফারিয়ার দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার স্হানীয় হলরুমে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত বেলটের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে এবং শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, পপুলার ফার্মার ম্যানেজার রফিকুল ইসলাম, ইউরো ফার্মার ম্যানেজার সুজয় দাস, নাভানা ফার্মার ম্যানেজার আদিলুজ্জামান। ভোটকেন্দ্রে প্রত্যেক প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা ফারিয়ার মোট ভোটার সংখ্যা ১২২, তারমধ্যে ১১৭ জন তাদের মূল্যবান ভোট প্রদান করেছেন। সভাপতি পদে মানিক মিয়া ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী দেবব্রত দাস ৪৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মিনহাজুল ইসলাম ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবুল হাসনাত ৩৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং সাজু তালুকদার ২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জয়ন্ত তালুকদার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জুনেদ হাসান তালুকদার ৫৪ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শাহজাহান ৫১ ভোট পেয়েছেন। নির্বাচিত সভাপতি মানিক মিয়া সবাইকে সাথে নিয়ে সুন্দর কর্মপরিকল্পনার মাধ্যমে সর্বোচ্চ আন্তরিক হয়ে তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

You may also like

Leave a Comment