ছাতকে জুনিয়র কতৃক সিনিয়র হত্যার পর দিনেই মামার হামলায় ভাগনা খুন

by News Room

ছাতক প্রতিনিধি: ছাতকে সালিশ বৈঠকে মামার হামলায় প্রাণ হারিয়েছেন ভাগ্নে সাদির হোসেন। রবিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে এ ঘটনা ঘটেছে। সাদির হোসেন (৩০) বানায়ত গ্রামের মনর আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গ্রামের আবাছ আলীর পুত্র মনছব আলী এবং মনর আলীর পুত্র সাদির হোসেনের মধ্যে ২ বছর আগের একটি মামলার বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে রাতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সাদির হোসেনের মামা হন মনছব আলী। মামা-ভাগিনার মধ্যের বিরোধের বিষয়ে সাদির হোসেনর বাড়িতে সালিশ বৈঠক চলাকালে এ হামলার ঘটনা ঘটে। রাতে সালিশ বৈঠকে ৪০ হাজার টাকা লেন-দেনের ঘটনা নিয়ে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে মনছব আলীসহ লোকজনের হামলায় গুরুতর আহত সাদির হোসেনকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান, ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

You may also like

Leave a Comment