ছাতকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ফ্রি মাস্ক বিতরণ

by News Room
ছাতক প্রতিনিধি: ছাতকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ এর উদ্যোগে ফ্রি মাস্ক বিতরণ গতকাল শুক্রবার গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি আতাউল মগনীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুক্তার হুসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান। মাস্ক বিতরনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা জুনেদ আহমদ, গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হুসেন, মুয়াজ্জিন মাওলানা আবু সাঈদ, পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, সহ সভাপতি মুফতি ফয়জুল হক, মাওলানা আব্দুল মছব্বির, অর্থ সম্পাদক ছালিক আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক হুসেন আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক বদরুল আলম, সহ সমাজ কল্যাণ সম্পাদক অলি আহমদ ছায়াদ, মাওলানা আবুল হাসান, জাবের আহমদ, ডা: মুজিবুর রহমান, রশিদ আহমদ প্রমুখ।

You may also like

Leave a Comment