তানভীর আহমদ জাকির : ছাতকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছাতক শাখার উদ্যোগে সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ্ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল বুধবার শহরের রওশন কমপ্লেক্সে ছাতক শাখার এস,পিও ও ম্যানেজার অপারেশন আবু সাদাত মওদুদ আহমদের পরিচালনায় ও মোঃ রাব্বি কামাল চৌধুরী ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ব্রাঞ্চ ছাতক শাখার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাঈদ উল্লাহ এস ভি পি ও হেড অফ সিলেট জোন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ ফয়জুল হক অধ্যাপক বাংলা বিভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার,ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান,ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাতক শাখার ট্রেইনী এসিস্ট্যান্ট অফিসার (ক্যশ)হাফিজ আবু হানিফ।
আরো উপস্থিত ছিলেন ছাতক শাখার সিনিয়র অফিসার তাজুল ইসলাম,অফিসার সুজাউল কবির,আজিজুর রহমান, নেছার আহমদ,জাকির হোসেন সহ ছাতকের বিভিন্ন সামাজিক সংগঠন,সাংবাদিক ও ছাতক শাখার গ্রাহকবৃন্দ।
