গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার আলিম পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

by News Room

ছাতকের গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০১৯ সালের আলিম পরীক্ষার্থীদের উদ্যোগে দোয়া মাহফিল ও মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বুধবার সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক্তার শাব্বির আহমদ, উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য জনাব মুজিবুর রহমান, শামীম আহমদ, আব্দুল খালিক মনাই মিয়া, আব্দুস শহিদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোঃ আব্দুস সোবহান, আরবী প্রভাষক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মুফতি মঈনুল হক মোমিন,অর্থনীথী প্রভাষক দ্বীন ইসলাম, বাংলা প্রভাষক শাহজাহান তালুকদার, ইংরেজী প্রভাষক রাজিবুর রহমান, আল ফজল ছাত্র সংসদের ভিপি আব্দুল মুহিব, এভিপি হাফিজ বিলাল হোসেন, তারেক আহমদ, হাফিজ কলিম উদ্দিন। আলিম পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাহান আহমদ ও মাহবুবা আক্তার। অনুষ্ঠান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

You may also like

Leave a Comment