184
সিলেট নগরীর চারটি প্রতিষ্ঠান থেকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর কাজিরবাজার ও তালতলায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদলতের এই অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
সূত্র জানায়, ভ্রাম্যমান আদালত নগরী কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অপরাধে লাকী বেকারিকে ১০ হাজার টাকা এবং তালতলায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া রেস্টুরেন্ট পরিচালনা করায় নিউগ্রীণ রেস্টুরেন্ট ও নুশরাত রেস্টুরেন্টকে ১ হাজার টাকা করে এবং নবান্ন রেস্টুরেন্টকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
