324
গোয়াইনঘাট সংবাদদাতা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক অনুমোদন প্রাপ্ত রেফারি বিলাল আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টাঢ দিনবদল স্পোর্টিং ক্লাব’র উদ্যোগে স্থানীয় আটলিহাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি ফারুক আহমদ।
ছাত্রলীগ নেতা পান্নাদেব’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ’র সেক্রেটারি গোলাম কিবরিয়া হেলাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এফসি’র প্রশিক্ষক এনাম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব’র সাবেক সভাপতি মনজুর আহমদ, উপজেলা স্বেচ্ছা-সেবকলীগ সভাপতি নজরুল ইসলাম, সংবর্ধিত অতিথি বিলাল আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওলি উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী ফখরুল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সুহেল আহমদ, যুগ্ম-আহবায়ক গোলাম করিম শামিম, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহিম শরিফ, বিশিষ্ট মুরব্বি আব্দুর রব, নুরুল হক, হাজী খলিল, বিলাল উদ্দিন, যুবনেতা আহমেদ সবুজ, রঞ্জু দে, নজরুল ইসলাম, নোমান, শিজু, সোহেল, নাইম প্রমুখ।
