গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত , ১৫জন আটক

by News Room

মনজুর আহমদ, গোয়াইনঘাট থেকেঃ গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলায়১৫ জন আসামী আটক করেছে। গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোর রাতে ওসি গোয়াইনঘাট এম.এ হাই‘র নেতৃতে ওসি তদন্ত রুহুল আমীনসহ অর্ধশতাধিক পুলিশ গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রাম, কোম্পনীগঞ্জ উপজেলা, সিলেট সদর উপজেলা ও নগরী‘র বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করেন। আটক কৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার গুরকচি গ্রামের পংকি মিয়া, নুর মিয়া, মোশাহিদ আলী, ফতেপুর নয়াগ্রাম‘র আলম মিয়া ও আলা উদ্দিন, রামনগর গ্রাম‘র কাসেম আলী, মহিষখেড় গ্রামের শামছুল হক, নিয়াগুল গ্রামের আব্দুস ছাত্তার, জাঙ্গাইল গ্রামের আমির উদ্দিন, সদর উপজেলার জালালাবাদ এলাকার দকড়ি গ্রামের চেরাগ আলী, কোম্পানীগঞ্জ উপজেলার দরাকুল গ্রামের জমশিদ আলী।  পুলিশ সুত্রে জানা গেছে গত ১২-০১-১৫ইং তারিখে রাত ২টার সময় উপজেলার আঙ্গারজোর গ্রাম‘র ছিদ্দেক হত্যা মামলায় সম্পৃক্ত থাকায় এসআই হাবিবুর রহমান‘র নেতৃতে নগরীর তালতলা এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার চেরাগ আলী ও কোম্পানীগঞ্জ উপজেলার জমশিদ আলীকে আটক করেন এবং শুক্রবার দুপুর ১২টায় সিলেট জুডিশিয়াল ম্যাজিষ্টেট ৫ম আদালতে আটক চেরাগ আলী ও জমসিদ আলী ১৬৪ধারর জবান বন্ধিতে  ছিদ্দিক হত্যার কথা স্বীকার করে বলেন তাদের সাথে হত্যাকান্ডে আরও ৭জন সমপৃক্ত ছিলেন। ওসি গোয়াইনঘাট এম.এ হাই জানান ডি.আই.জি রেঞ্জ সিলেটের নির্দেশে বিশেষ অভিযানের অংশ হিসেবে আমি অভিযান চালিয়ে এদের আটক করি এবং অপরাধ মুক্ত গোয়াইনঘাট গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

You may also like

Leave a Comment