গোয়াইনঘাটে কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরন

by News Room

গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাটে নকশিয়া পুঞ্জি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিশেষ এলাকার জন্য (পার্বত্য চট্টগ্রাম ব্যাতিত) উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় নির্মিত এ কেন্দ্র থেকে দুই ব্যাচে ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করে শতভাগ সফলতা অর্জন করে। রবিবার বিকাল ৪টায় কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ওয়েলকাম লম্বা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম।
ছবি ক্যাপশনঃ  গোয়াইনঘাটে কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম।

You may also like

Leave a Comment