আমির উদদিন, গোয়াইনঘাট (সিলেট) থেকেঃ গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অবদান থাকায় উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শতাধিক ডাকাত, সাজা প্রাপ্ত আসামী এবং বিভিন্ন ধরনের অপরাধীসহ গত ৬মাসে ৮১৬জন আসামী আটক করেছে থানা পুলিশ। এছাড়া ১টি পাইপগান, ৩রাউন্ড গুলি, ২৮৭বোতল ভারতীয় মদ, ফেসিডিল, ৬৫লিটার চোলাই মদ, ৩কেজি গাঁজা ও অর্ধলক্ষ নাছির বিড়ি এবং ১৩টি চোরাই গরু উদ্ধার করে থানা পুলিশ। অপরদিকে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিশেষ অবদান রাখায় ডি.আই.জি রেঞ্জ সিলেট ও পুলিশ সুপার সিলেট কর্তৃক ওসিসহ ৬জন এসআই কে বিভিন্ন সময়ে ২০টি পুরষ্কার প্রদান করা হয়। সিলেট জেলার উত্তর পুর্ব অঞ্চলে ভারতের মেঘালয় ঘেসা সীমান্ত এলাকায় অবস্থিত আয়াতনের দিকে দিয়ে দেশের বৃহত্তম উপজেলার নাম গোয়াইনঘাট। এই উপজেলায় প্রায় সাড়ে ৩ লাখ জন সংখ্যা বসবাস করেন। এছাড়া দেশের বৃহত্তম জাফলং ও বিছনাকান্দি পাথর কোয়ারী দু‘টি থাকায় বাহিরের জেলা ও উপজেলা থেকে আরও লক্ষাধিক শ্রমিক বসবান করেন। অন্যদিকে দেশ খ্যাত জাফলং, বিছনাকান্দি ও পান্তুমাই মায়বতী পর্যটন এবং বিশ্বের ২য় বৃহত্তম সোয়াম ফরেস্ট রাতারগুল এলাকা এই উপজেলায় অবস্থান করায় প্রতিদিন আরও লক্ষাধিক পর্যটক‘র আগমন ঘটে। প্রায় ৬লাখ জনসংখ্যা বসবাসকারী উপজেলায় আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত রয়েছেন মাত্র অর্ধ শতাধিক পুলিশ। উপজেলার অধিকাংশ জনগোষ্টি হাওর অঞ্চলে বসবাস করেন। এছাড়া অধিকাংশ লোকজন কৃষিকাজ ও শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছেন। তাই শীতকালে গরু চুরি এবং বর্ষাকালে নৌকা চুরি‘র প্রবনতা ছিল খুব বেশি। এলকার ভুক্তভোগী মানুষের অভিযোগের ভিত্তিতে ওসি গোয়াইনঘাট এম.এ হাই থানায় যোগদানের পর থেকে একদল পরিশ্রমি, কর্মট পুলিশ বাহিনী নিয়ে অভিযান শুরু করেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। একেএকে ধরা পড়ে দাগী আসামী আর চিহ্নিত চোর, ডাকাত। চলতি বছর জানুয়ারী ২০১৫ থেকে গত ৬মাসে শতাধিক ডাকাত, শতাধিক সাজা প্রাপ্ত আসামী এবং বিভিন্ন ধরনের অপরাধীসহ ৮১৬জন আসামী আটক করেছে থানা পুলিশ। ১টি পাইপগান, ৩রাউন্ড গুলি, ২৮৭বোতল ভারতীয় মদ, ফেসিডিল, ৬৫লিঠার চোলাই মদ, ৩কেজি গাঁজা ও অর্ধলক্ষ নাছির বিড়ি এবং ১৩টি চোরাই গরু উদ্ধার করে থানা পুলিশ। জানুয়ারী ২০১৫সাল অদ্যবদি পর্যন্ত গোয়াইনঘাট থানা পুলিশের এমন পরিশ্রমি ভূমিকায় স্বস্তিতে রয়েছে গোয়াইনঘাটের মানুষ। এক সময় উপজেলায় ঘন ঘন চুরি ডাকাতি হত। এখন মাঝে মধ্যে দু‘কটি চুরি ডাকাতি হলেও অল্প সময়ের মধ্যে অপরাধীদের আটক করে পুলিশ জেল হজতে প্রেরন করে। এতে করে স্বস্থিতে উপজেল বাসী। গোয়াইনঘাট থানা পুলিশ আইন শৃংখলায় বিশেষ অবদান রাখায় চলতি বছরে ডি.আই.জি রেঞ্জ সিলেট ও পুলিশ সুপার সিলেট কর্তৃক ওসিসহ ৬জন এসআই ও এ.এস.আই কে বিভিন্ন সময়ে ২০টি পুরষ্কার প্রদান করা হয়। এর মধ্যে ওসি এম.এ হাই ২টি, এস.আই হাবিব ৪টি, এস.আই মিজান ১টি, এস.আই ইউনুছ ১টি, এ.এস.আই বিনয় ৭টি, এ.এস.আই মোতালেব ১টি কে পুরস্কার প্রদান করা হয়।
গোয়াইনঘাটে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, শতাধিক ডাকাতসহ ৮১৬জন অপরাধী আটক
117
previous post
