গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী রাবেলের জয়

by News Room

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী (বর্তমান মেয়র) আমিনুল ইসলাম রাবেল। তিনি  ৫৮৫৮  ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।

আজ ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহামদ পাপলুর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় ।

২য় স্থান অর্জন করেছেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু। তিনি পেয়েছেন ৪৬৫৮ ভোট।

ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া শাহিন পেয়েছেন ৪২২২ ভোট, অপরদিকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ রুহেল আহমদ পেয়েছেন ১১৭৫ ভোট। নির্বাচনে তিনিই সবচেয়ে কম ভোট পেয়েছেন।

You may also like

Leave a Comment