198
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ পৌর নির্বাচন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পৌরশহরের বানিজ্যিক এলাকা ০১ নং ওর্য়াড। স্থানীয় ও অস্থায়ী ভোটারের সমন্বয়ে গঠিত এই ওর্য়াড। এই ওয়ার্ডে নির্বাচন করতে চান গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক সালিক আহমদ। এর জন্য তিনি বেশকিছু দিন থেকে তার নির্বাচনী এলাকায় সামজিক কাজ সহ নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
তিনি গণমাধ্যমকে জানান যে, ০১ ওয়ার্ডকে একটি উন্নত ও ডিজিটাল ওর্য়াডে রুপান্তর করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেয় তাহলে তাদের চাহিদা অনুযায়ী ওয়ার্ড গড়ার কাজ করবো ইনশাআল্লাহ।
