খুন হলেন মিস ভেনিজুয়েলা মনিকা

by News Room

সিলেটের খবর ডেস্ক:সোমবার রাতে ভেনিজুয়েলার বিউটি কুইন মনিকা স্পিয়ার এবং তার সাবেক আইরিশ স্বামী বেরি ডাকাতদের হাতে খুন হন।

তাদের গুলি করে হত্যার পর ডাকাতরা পুয়ের্তো কেবেলোর রাস্তার পাশে গাড়িটিও ভাংচুর করে। তবে এই দম্পতির সাথে গাড়িতে থাকা ৫ বছরের মেয়েটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত ২০১৩ সালে এই দম্পতি বিবাহ বিচ্ছেদ ঘটলেও পারোত পক্ষে কাছাকাছি থাকার চেষ্টা করেছেন।

মনিকার এমন আকস্মিক মৃত্যু তার ভক্তদের মর্মাহত করেছে। এই তারকার টুইটার একাউন্টটিতে ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি অনুসারি রয়েছে। যারা মনিকার পরিবারের প্রতি সমবেদনা এবং একই সাথে খুনিদের ওপর নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।

মনিকার টুইটার একাউন্টটিতে ভেনিজুয়েলার সালসা সঙ্গীতশিল্পী অস্কার ডি’ লেওন তার অভিব্যক্তি প্রকাশ করেন এভাবে, মনিকার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।এরকম একটি দুর্ঘটনায় প্রচণ্ড ক্রোধান্বিত এবং একই সাথে খুব দুর্বল মনে হচ্ছেনিজেকে।

এছাড়া দেশটির যোগাযোগ মন্ত্রী ডেলসি রড্রিগুয়েজ বলেন, সান্তনা জানাচ্ছি এবং অঙ্গিকার করছি যে খুনিদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।

উল্লেখ্য, ২০০৪ সালে মিস ভেনিজুয়েলার মুকুটটি অর্জন করেন মনিকা স্পিয়ার। মুকুটটি অর্জনের পর আর থেমে থাকতে হয়নি এই তারকাকে। খুব অল্প সময়ের মধ্যে নিজেকে সফল টেলিভিশন প্রেজেন্টার এবং অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
সূত্র: দ্যা গার্ডিয়ান

You may also like

Leave a Comment