খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা যুবদলের দোয়া মাহফিল

by News Room

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমা যুবদলের উদ্যোগে সোমবার (১৬ই আগষ্ট) বাদ আসর বরইকান্দি মেস্তরী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি, যুগ্ম আহবায়ক
কাওসার আহমেদ, আনহার আহমদ মারনুছ, রাসেল আহমদ, মুনাইম খান, সিনিয়র সদস্য কয়েছ আহমেদ, মাসেদ আহমদ, গুলজার আহমেদ, আফজল মিয়া, শাহ আতিকুর রহমান টিটু, শানুর মিয়া, রুমেল আহমদ, জাকির মিয়া, রায়হান, বদরুল, আবুল মিয়া, কয়ছর মিয়া, জুমন আহমেদ, সেবুল মিয়া প্রমূখ।

মিলাদ শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং ফেঞ্চুগঞ্জ যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের জিলানী, বালাগঞ্জ যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সেলিম আহমদ ও দক্ষিণ সুরমা যুবদলের যুগ্ন আহবায়ক আলী আহমেদ সহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন বরইকান্দি মেস্তরী জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা আব্দুল মন্নান। পরে মুসল্লীদের মাঝে শিরনী বিতরন করা হয়।

You may also like

Leave a Comment