বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন সাম্প্রতিক সময়ে দেশে হত্যা, ধর্ষণ, ছিনতাই, ডাকাতির মতো জঘণ্যতম অপরাধ কর্মকা- বেড়ে গেছে। অপরাধীদের বিষাক্ত ছোঁবল থেকে নিরপরাধ কোমলমতি শিশুরা এমনকি মায়ের জঠরে থাকা সন্তানও নিরপরাধ নয়। তিনি বলেন রাষ্ট্রীয় ভাবে অবিচারের সংস্কৃতি চালু হওয়ায় ও অপরাধীদের দায় মুক্তি দেয়ার ফলে দেশে যে অরাজক পরিস্থিতির তৈরী হয়েছে তারই বিহ্নপ্রকাশ ঘটছে সাম্প্রতিক ঘৃণ্য কর্মকা-ের মাধ্যমে।
তিনি বলেন সমাজ থেকে অন্যায়, অনাচার দূর করতে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নাই। তাই সমাজে শান্তি ফিরিয়ে আনতে সকলকে শান্তির ধর্ম ইসলামের পক্ষে কাজ করতে হবে। তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দেশব্যাপী অন্যায় ভাবে গ্রেফতারকৃত জামায়াত-শিবির নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবী জানান।
আনওয়ার হোসাইন খান বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিনের পরিচালনায় জেলা কার্য্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা এটিএম শামসুদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আনোয়ার হোসাইন, জামায়াতের সিলেট সদর উপজেলা আমীর আলহাজ্ব সুলতান খান, সেক্রেটারী আব্দুল লতিফ লালা মেম্বার, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করীম, সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা কাজী জালাল উদ্দিন, সেক্রেটারী ও জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, গোয়াইনঘাট উপজেলা আমীর মাওলানা সাঈদুর রহমান, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা মামুনুর রশীদ, সেক্রেটারী মাওলানা আনওয়ারুল আম্বিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক, সেক্রেটারী মাওলানা ফয়জুর রহমান, শ্রমিকনেতা সারওয়ার হোসাইন। বিজ্ঞপ্তি
ক্ষমতাসীনদের ছত্রছায়ায় দায় মুক্তি পাওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে অপকর্ম করছে: আনওয়ার হোসাইন খান
126
previous post
