কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি:সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাঘারপাড় গ্রামের ময়না মিয়া হত্যাকান্ডে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের গড়িমসির অভিযোগ উঠেছে।হত্যাকান্ডের বছরখানেক গড়ালেও অভিযুক্তরা এখনও ধরাছোয়াঁর বাইরে।জানা যায়, ২০১৯ সালের ০৭ সেপ্টেম্বর বাদীর বসতঘরে এ ঘটনা ঘটে।ঘটনার তিন দিন পর ১০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পশ্চিম বাঘারপাড় গ্রামের ওয়ারিশ আলীর বাড়ীর পেছনে পুকুর সংলগ্ন বাঁশঝাড় থেকে লাশ উদ্ধার করা হয়।এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় ভিকটিমের পুত্র মোঃ বশির আহমদ একটি মামলা দায়ের করেন।যাহার নং ০৫,তারিখ -১৩/০১/২১ ইংরেজী,ধারা-৩০২/৩৪দ:বি:।এজাহারে বলা হয়,আসামীদের হুমকীতে বাদী প্রাণের ভয়ে স্থানান্তরিত থাকায় মামলা দায়েরের বিলম্ব হয়।এজাহারে আরো বলা হয়,সত্য ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্তরা ষড়যন্ত্র করছে এবং মিথ্যাভাবে নিরীহ লোকদের ফাঁসাতে নাটক সাজাইতে থাকে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এস আই ও মামলার আইও জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা আসামী ধরার চেষ্ঠা করছি।অভিযুক্তরা পলাতক আছেন।মামলার তদন্ত চলছে।
কোম্পানীগঞ্জে ময়না মিয়া হত্যাকান্ডে অভিযুক্তদের গ্রেপ্তারে গড়িমসি
557
