কোম্পানীগঞ্জ উপজেলায় ৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে সব কয়টির ফলাফল পাওয়া গেছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে বিজীয় হয়েছেন আওয়ামী লীগের আব্দুর বাছির। তিনি (আনারস) পেয়েছেন ২৫৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর প্রার্থী জাহাঙ্গীর আলম (ঘোড়া) পেয়েছেন ১৯৬০০ ভোট।
গোয়াইনঘাটে ৫১টি কেন্দ্রে সবকটির ফলাফলে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির আব্দুল হাকিম। তিনি ৪৩ হাজার ৮০৯ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লুৎফুর রহমান লেবু ৩৩ হাজার ৫২৭ ভোট পেয়েছেন।
বিশ্বনাথে ৭৪ কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল পাওয়া গেছে। এ উপজেলায় বিএনপি সমর্থিত সোহলে আহমদ বিজয়ী হয়েছেন। তিনি কাপপিরিচ মার্কায় ৩২৯৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত পংকি খান মোটর সাইকেল মার্কায় ২৬৩০১ ভোট পেয়েছেন।
জকিগঞ্জ উপজেলায় ৭৬টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল পাওয়া গেছে। এ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী ইকবাল আহমদ বিজয়ী হয়েছেন। তিনি মোটর সাইকেল প্রতীকে ২৭৪৫৫ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত লোকমান আহমদ (আনারস) পেয়েছেন ২৩২৭২ ভোট।
জৈন্তাপুর উপজেলার ৩২টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল পাওয়া গেছে। এ উপজেলায় জামায়াত সমর্থিত জয়নাল আবেদীন (দোয়াত কলম) বিজয়ী হয়েছেন। তিনি পয়েছেন ২৩ হাজার ৩৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল আহমদ (ঘোড়া) ১৯২২১ ভোট।
গোলাপগঞ্জে ৯৬ টি কেন্দ্রের মধ্যে ৩৫টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াতের হাফিজ নাজমুল ইসলাম। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী (দোয়াত কলম) পেয়েছেন ৮৩২৪ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন ইসলাম কামাল (ঘোড়া) ৭৮৬ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী নছিরুল হক শাহিন (হেলিকপ্টার) ৩৮৮১ ভোট, বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী এমরান আহমদ চৌধুরী (কাপপিরিচ) ৩৩৫৯ ভোট, বিএনপি সমর্থিত প্রার্থী জিলাল উদ্দিন (টেলিফোন) ৪৩৭৭ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলী আকবর ফকর (আনারস) ১২১৩ ভোট পেয়েছেন।
