কৃষক আন্দোলনের ১শ’ তম দিনে সড়ক অবরোধ

by News Room

সিলেটের খবর ডেস্ক:ভারতে কৃষক আন্দোলনের শততম দিনে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকেরা। শনিবার সকাল থেকেই নয়াদিল্লির বাইরে ছয় লেনের এক্সপ্রেসওয়ে অবরোধ করতে জড়ো হয়েছেন কৃষকেরা। 

নতুন তিনটি কৃষি আইন বাতিল ও সরকারের ওপর চাপ প্রয়োগ করতে ট্রাক ও ট্রাক্টকসহ বিভিন্ন যানবাহন নিয়ে পাঁচ ঘণ্টার জন্য এই অবরোধ করছেন কৃষকেরা। এদিকে কয়েক দফায় সরকারের সঙ্গে কৃষকদের আলোচনা হলেও সেগুলো ফলপ্রসূ হয়নি।

কৃষকরা বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে যাবেন না। তবে দেশটির বিস্তৃত কৃষি খাতের জন্য কৃষি আইনকে একটি প্রয়োজনীয় সংস্কার বলে মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়া কৃষি আইন ঘিরে বিক্ষোভকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত বলে দাবি করছেন। গত ডিসেম্বর থেকে উত্তরের কয়েকটি রাজ্যের কৃষকরা তিন আইন সম্পূর্ণ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন। কৃষক আন্দোলন ঘিরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪৮ জন কৃষকের।

You may also like

Leave a Comment