কিশোরগঞ্জ থেকে মামুনুর রশিদ: কিশোরগঞ্জ সদরের দক্ষিণ দিকে চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর নামক গ্রামে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় নারীসহ ১৮ জন দগ্ধ হয়েছেন।
বুধবার রাত ১১.৩০ দিকে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কে কিশোরগঞ্জ সদর উপজেলাধীন সুলতানপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধদেরকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখা গিয়েছে দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা আশংকা জনক। এদের শরীরের বেশির ভাগ অংশ জ্বলসে গেছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় নেত্রকোণা থেকে যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার পথে কিশোরগঞ্জ সদর উপজেলাধীন সুলতানপুর গ্রামে পৌছালে দুর্বৃত্তরা বাসটিতে পেট্রোল বোমা নিপে করে। এতে মুর্হুতেই বাসে আগুন ধরে যায়। আরো জানা যায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে কিশোরগঞ্জ পুলিশ সুপার ও এসপি মোঃ আনোয়ার হোসেন খান ঘটনারস্থল পরিদর্শন করেন।
