কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা সংবর্ধিত

by News Room

নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের প্রচার সম্পাদক নুর আহমদ খান সাদেক বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির আয়োজনে গত শুক্রবার (১৫ জানুয়ারী) রাতে সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি জহির হোসেন রাসেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা. এজাজ উদ্দিন আহমদ সানীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন আলমগীর। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামাদ আহমদ, সহ-সভাপতি সাহেদ আহমদ, বর্তমান সহ-সভাপতি তারেক উল ইসলাম।

অনুষ্ঠানে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির কার্যকরি কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

You may also like

Leave a Comment