কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

by News Room

নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

(২৫ ডিসেম্বর) শুক্রবার বাদ জুম্মা কায়েস্থরাইল জামে মসজিদের পাশে সমিতির স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু।

কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি জহির হোসেন রাসেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এজাজ উদ্দিন সানীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ কূহিনুর, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমির উদ্দিন, কায়েস্থরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন, কায়েস্থরাইল জামে মসজিদ কমিটির সভাপতি সালেহ আহমদ, কায়েস্থরাইল পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুস সাত্তার, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন আলমগীর, সমিতির উদেষ্টা সামাদ আহমদদ, সাহেদ আহমদ, সাদেক খান, সহ-সভাপতি তরিক উল ইসলাম তারেক, সহ-সাধারন সম্পাদক আরাফাত হোসেন আল-আমিন ও আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক তায়েফ আহমদ, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ সাকিব, ধর্ম সম্পাদক তানভীর আহমদ, প্রমুখ।
এছাড়াও কায়েস্থরাইল, বারখলা, মোছারগাঁও ও দাউদপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্টানে উপস্থিত ছিলেন।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া পরিচালনা করেন কায়েস্থরাইল ওয়াকফ এস্টেট বারখলা, দাউদপুর, মোছারগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুব আহমদ নাঈমী। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment