কান্দিগাঁওয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

by News Room

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়শনের উদ্যোগে ১ম ক্রিকেট চ্যাম্পিয়ান লীগ এর উদ্বোধনী অনুষ্ঠান  শনিবার বিকেলে কান্দিগাঁও পূর্বের মাঠে অনুষ্ঠিত হয়।
তরুণ সমাজকর্মী রুহেল আহমদের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনটি নেতা শায়েস্তা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ সিলেট অফিসের ফটো সাংবাদিক সোহেল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়শনের আমির আলী, জুনেদ আহমদ, মিজানুর রহমান, মাছুম আহমদ, এমরান হুসেন, মাহিন, সেলিম, কামরান, পাবেল, ইমরান, শাকিল, কামাল, সায়েম, জুনেদ, মিলাদ, টিম ম্যানেজার সুকান্ত দেবনাথ ও আমির আলী  প্রমুখ।
উদ্বোধনী খেলা কিং ফাইটার্স অনন্তপুর ক্রিকেট ক্লাব বনাম কান্দিগাঁও ক্রিকেট একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য প্রবাসী শায়েস্তা মিয়া বলেন, যুব সমাজকে অন্যায় ও অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত রাখতে এবং খেলাধুলায় আরো মনোযুগী করতে ক্রিকেট টুর্নামেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করতে সকলের প্রতি আহবান জানান।

You may also like

Leave a Comment