কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার মুখিগঞ্জ বাজারে হাজারো জনতার উপস্থিতিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুখিগঞ্জ এর ১৫ তম তাফসিরুল কোরআন মাহফিল গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) মুকিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুর রহিম সাহেবের সভাপতিত্বে ও পরিষদের সেক্রেটারি বিলাল আহমদের পরিচালনায় তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা অামির হামজা। তিনি তাঁর বক্তব্যে হিংসা বিদ্বেষ ভুলে উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হওয়ার অাহ্বান জানান। তিনি বলেন, পথহারা জাতির মুক্তির জন্য রাসূল (সা.) এর আদর্শ, সাহাবায়ে কেরামের জিন্দেগী ও কুরআনের অনুসরণের বিকল্প নেই। গোটা জাতি ও মুসলিম উম্মাহকে আল কুরআন ও রাসূলের আদর্শে ফিরে আসার আহ্বান জানান মুফতি মাওলানা অামির হামজা।
মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করেন মাওলানা উবায়দুস সুবহান মামুন সাঈদী সাহেব কুমিল্লা। তিনি বলেন, কোরআন সমগ্র মানব জাতির জন্য একটি দিক প্রদর্শক আসমানি কিতাব, কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মহান আল্লাহ। ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলামে জঙ্গীবাদ-সন্ত্রাস, বোমা বাজদের কোন স্থান নেই, মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ইসলামে হারাম।
বিশেষ মুফাসসীর ছিলেন ঝিংগাবাড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান। তিনি বলেন, যারা তাফসিরুল কোরআর মাহফিলের বিরোধিতা করে তারা ইসলাম ও মুসলমানের প্রকৃত দুশমন।
পরিষদের সভাপতি মাওলানা রুহে আলম (রুহুল) জানান, এতো কম সময়ের মধ্যে আল্লাহর রহমতে ও পরিষদের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, এলাকার দেশে-বিদেশে অবস্থানরত মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতার জন্য পুনরায় আমরা মাহফিলের সকল আয়োজন সফলভাবে করতে পেরেছি “আলহামদুলিল্লাহ”।
আমি, আমাদের পরিষদের পক্ষ থেকে এলাকার দেশে-বিদেশে অবস্থানরত মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই সাথে যে সকল তাওহীদি জনতা পঙ্গপালের মত আল্লাহ এবং রাসূলের প্রেমে ছুটে এসে মাহফিল সম্পন্ন করেছেন তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আথিতেয়তায় কোনো ঘাটতি থাকলে তার জন্য বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করেছেন। একইসাথে প্রতি বছর যেন আরও বিশাল পরিসরে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে পারেন তার জন্য সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য গত ২০ জানুয়ারী এই মাঠে তাফসীরুল কুরআন মাহফিল হওয়ার কথা ছিল। প্রধান অতিথি ছিলেন মাওলানা মিজানুর রাহমান আল আজহারী আসার কথা ছিল, কিন্তু এলাকার গুটি কয়েক কওমী আলেমদের বাধায় প্রশাসনিক মাওলানা মিজানুর রাহমান আল আজহারী ও তাফসিরুল কুরআন মাহফিল স্থগিত ঘোষণা করে।
