374
কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসার সাবেক মুহাদ্দিস হযরত মাওলানা ফয়জুল বারী শায়খে মহেশপুরী হুজুর (১০ জানুয়ারী) শুক্রবার, দুপুর ১.৪৫ মিনিটে নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করিয়াছেন (ইন্না…….রাজিউন)। মৃত্যুকালে তিনির বয়স হয়েছিল ১০৪ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ৭ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। আগামীকাল (১১ জানুয়ারী) শনিবার, সকাল ১১টায় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। এদিকে মাও. ফয়জুল বারী (মহেশপুরী হুজুর) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট-৫ আসনের সাবেক সাংসদ আব্দুল কাহীর চৌধুরী, জমিয়তে উলামা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও কানাইঘাট দারুল উলূম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আলীমুদ্দিন দুর্লভপুরী, জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শামসুদ্দিন, জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. ক্বারী হারুনুর রশিদ চতুলী, জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাও. আব্দুল হামিদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম,
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলাউদ্দিন মামুন, কানাইঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাঁতবাক ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, ৩নং দিঘীরপার পুর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী প্রমূখ।
