কানাইঘাটে নবনির্বাচিত মেয়র লুৎফুর রহমানকে এডভোকেট শাহজাহান চৌধুরীর অভিনন্দন

by News Room

এম এ হান্নান :– সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো: লুৎফুর রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী।

এক অভিনন্দন বার্তায় এডভোকেট শাহজাহান চৌধুরী বলেন,ভোটের মাধ্যমে কানাইঘাটবাসী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আহ্বানে নৌকা মার্কাকে বিজয়ী করে প্রমাণ করেছে আওয়ামী লীগ মানেই উন্নয়ন, শেখ হাসিনাই কেবল উন্নয়নের নেত্রী। উন্নয়ন এবং জনগণের ভালোবাসা ছাড়া ভোট পাওয়া যায় না। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো: লুৎফুর রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করায় কানাইঘাটবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

You may also like

Leave a Comment