কলকাতায় বিশ্বকবি মঞ্চ সম্মাননা পেলেন ডা: স্বপ্নীল

by News Room
সম্প্রতি কলকাতার কলাভত সভাকক্ষে বিশ্বকবি মঞ্চ, কলকাতা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি কবিতা সন্ধ্যা। ‘সুর এসে মিশে’ এই প্রতিপাদ্যকে ধারন করে আয়োজিত এই কবিতা সন্ধ্যায় এপার বাংলা, ওপার বাংলার কবিদের আবৃত্তি আর কন্ঠশিল্পীদের সুরের মুর্ছনায় দারুণ সুন্দর একটা সন্ধ্যা কাটালেন কলাবৃতে এই অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিমনস্ক মানুষেরা। কলকাতার বিশিষ্ট কবি এবং বিশ্বকবি মঞ্চ, কলকাতা শাখার আহবায়ক মহুয়া দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় বিশ্বকবি মঞ্চ, কেন্দ্রীয় উপদেষ্টা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সংগঠনটির আহবায়ক বাংলাদেশের বিশিষ্ট কবি পুলক কান্তি ধর, পশ্চিম বঙ্গের শক্তিশালী কবি ও প্রাবন্ধিক সৈয়দ হাসমত জালাল, কবি চৈতালী চট্টোপাধ্যায়, গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়, কবি প্রবীর রায় চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক অভয়া প্রসাদ দাস ও শিক্ষাবিদ অনিতা ঘোষকে।
সম্মাননা স্মারক গ্রহণ করে অধ্যাপক ডা. স্বপ্নীল বিশ্বকবি মঞ্চ, কলকাতা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই বাংলার বাঙালির মধ্যে পারস্পরিক বোঁঝাপড়া ও যোগাযোগ ঘনিষ্ঠতর করার গুরুত্ব তুলে ধরে এরকম অনুষ্ঠানগুলো আরো বেশি বেশি আয়োজনের উপর জোর দেন। অনুষ্ঠানে কবি মহুয়া দাসের কাব্যগ্রন্থ ইভনিং ডুয়েটের মোড়ক উন্মোচন করা হয়।

You may also like

Leave a Comment